প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২ শত ১৯ ভোট।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৮৭ ভোট।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৫৯ ভোট।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭৯ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২ শত ১৪ ভোট।
বেসরকারী ফলাফল ঘোষনার সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা উপস্তিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোনার ৫টি আসনে বিজয়ী হলেন যারা