1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কেন্দুয়ায় বিএনপি নেতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

কেন্দুয়ায় বিএনপি নেতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৫৩৮ বার পঠিত

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলাল এর ব্যানারে দেশের বিভিন্ন অনিয়ম অবক্ষয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় নিহত ছাত্রদের হত্যার পেছনে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ ফরহাদ হোসেন ভূঞা।

মিছিলটি দিগদাইর মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে কলেজ রোড (গুদাম সংলগ্ন) দেলোয়ার হোসেন ভূঞা দুলাল চেয়ারম্যান এর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলের শেষে বক্তব্যে অতিদ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের হত্যার পেছনে যারা যারা জড়িত স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার জোড় দাবি জানান।

এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজারে আর্থিক কেলেঙ্কারি এবং আয়নাঘরের হুতাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার আহবান জানিয়ে মিছিলের সমাপনী টানা হয়।

আরও পড়ুনঃ কেন্দুয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, ঘটতে পারে বিপদ

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla