স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান প্রার্থী নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েলে’র (মোটর সাইকেল) প্রতীকে’র পূর্বধলা বাজারের জামতলা এলাকার বাড়ির সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাট্টা বাজারে অফিস ভাঙচুর, মাছুদ আলম টিপুর (আনারস) প্রতীকে’র সমর্থককে মারধর, দোকানে হামলা ও লুটপাট, পূর্বধলা বাজারে দেশীয় অস্ত্রের মহড়ার অভিযোগে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোঃ খবিরুল আহসান পুলিশ নিয়ে রাতেই অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি কালো হায়েস মাইক্রোবাস, দুইটি মোটর সাইকেল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করে।
আটককৃতরা হলেন, পূর্বধলা রাজপাড়া গ্রামের মোঃ জিন্নত আলী ফকিরের ছেলে মোঃ সোহান ফকির (১৫), পূর্বধলা রেল স্টেশন এর বুকিং সহকারি আব্দুল মমিন এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল সোহান (১৫) ও বড়রুহী গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৪০)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। হামলা ভাংচুরের অভিযোগে ইতিমধ্যে ১৮ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি বিস্ফোরক মামলা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, ‘২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার তা করা হবে। আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে, সেই সাথে বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম নিয়মিত মাঠে থাকবে, তিনি নির্বাচনকে সকলের কাছে গ্রহনযোগ্য করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন’।
নির্বাচনে অংশ নেয়া অন্য ৩ প্রার্থী হলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর সাইকেল), উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মাছুদ আলম টিপু (আনারস), আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
আরও পড়ুন: বারহাট্টায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাপ
এ কে এম আব্দুল্লাহ,