মঙ্গলবার (১৪ মে) তার নির্বাচন পরিচালনা অফিসে সাংবাদিক, দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভনুধ্যায়ীগণের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে মাঠে ছিলেন।
জাহিদুল ইসলাম সুজন বলেন, “প্রার্থীতা ঘোষনা দিয়ে প্রার্থীতা প্রত্যাহারের পরও ব্যালটে আমার নামে বরাদ্দকৃত প্রতীক থেকেই যাবে। আর নির্ধারিত প্রতীকে প্রাপ্ত নগণ্য ভোট সংখ্যা সাময়িক অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে নিঃসন্দেহে। কিন্তু স্থানীয় রাজনীতিতে অস্থির পরিস্থিতি, অস্বাভাবিক টাকার খেলা, পেশি শক্তির মহড়া থেকে আমার কর্মীদের নিরাপদ রাখার প্রয়োজনীয়তা অনুভব করছি। সকল দিক বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। অতীত অভিজ্ঞতার বিবেচনায় কর্মী-সমর্থকদের নিরাপদ রাখাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”
আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ১১টি ইউনিয়নে ৮১ কেন্দ্রে ২ লক্ষ ৭৪ হাজার ৭০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪০ হাজার ৬৪৮ জন, নারী ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৫৬ জন এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
আরো পড়ুন: দেশে প্রথম ফাইবারগ্লাস টাওয়ার স্থাপন করতে যাচ্ছে ইডটকো ও হুয়াওয়ে