ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। হাটে, ঘাটে, মাঠে, বাজারে, দোকানে ও চা স্টলে সর্বক্ষেত্রেই চলছে নির্বাচনের আলাপ চারিতা।
তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
এদিকে ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বাচনের আচরণবিধি মেনে চলেন সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে কঠোর দৃষ্টি। আচরণ বিধি ভঙ্গ করলে যে কোন সময় গুণতে হবে প্রার্থীদের জরিমানা। উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ০২ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৫ জন প্রার্থী অংশ নিয়েছেন।
নির্বাচিত হলে আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা পরিষদ গঠনে কাজ করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের পর পর তিন বারের সফল চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘ দিন ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি। আমি আশা করছি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হলে বারহাট্টা উপজেলাকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলা গঠন করার জন্য কাজ করে যাবো।
আরও পড়ুন : বারহাট্টায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু