1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
বারহাট্টায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বারহাট্টায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
বারহাট্টায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বারহাট্টায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোণার বারহাট্টায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।

অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার রাকিবুল হাসান, মৎস্য অফিসার মোঃ তরিকুল ইসলাম, সাবেক কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান, প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla