এ উপলক্ষে শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নাজিরপুর স্মৃতিসৌধে ও সাড়ে ১০টার লেংগুরা সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বাদজোহর লেংগুরা জামে মসজিদে ও স্থানীয় মন্দির-গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান, কলমাকান্দার ইউএনও আসাদুজ্জামান কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।
জানা গেছে, ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। এতে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
পরে লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি ১১৭২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের সমাহিত করা হয়। এই দিনটিকে মুক্তিযোদ্ধারা প্রতিবছর ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছেন।
শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, নেত্রকোনার আব্দুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন।