র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হত্যা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ২১/০৪/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় ভিকটিম ফায়েম মিয়া ওরফে বকুল (১৪) আসামী ১। মোঃ সাব্বির মিয়া(১৯), পিতা-ফিরোজ মিয়া, ২। মোঃ তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২), পিতা-মৃত সফর আলী, উভয় সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ’দ্বয়ের সাথে আমিরগঞ্জ বাজার হইতে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।
খোঁজাখুজি করে না পেয়ে ভিকটিমের পিতা জয়নাল আবেদীন(৪৭) গত ২৩/০৪/২০২৪খ্রি. তারিখ ইটনা থানায় নিখোঁজ সংক্রান্তে ০১টি সাধারণ ডায়েরী করেন। যা ইটনা থানার সাধারণ ডায়েরী নং-৮৬৪, তারিখ ২৩/০৪/২০২৪খ্রি.। পরবর্তীতে গত ২৪/০৪/২০২৪খ্রি. ভিকটিমের পিতা ইটনা থানা পুলিশের মাধ্যমে সংবাদ পান যে, মিঠামইন থানাধীন সিংগা গ্রামের ঝিনুক নদীতে ০১টি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভিকটিমের পিতা ও পরিবারের লোকজন উক্ত স্থানে গিয়ে ভিকটিমের লাশ শনাক্ত করে।
উক্ত মামলার আসামীদের ধরতে র্যাব-১৪ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। মামলার আসামী তৌফিকুল মিয়া ঘটনার পর থেকেই পলাতক থাকে। আসামী তৌফিকুলকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
সর্বশেষ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় আত্নগোপনে থাকা অবস্থায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গত ০৬/০৫/২০২৪ তারিখ ১৩:০০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ও র্যাব-১১, নরসিংদী এর যৌথ অভিযানে আসামী মোঃ তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২), পিতা-মৃত সফর আলী, সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।
আরও পড়ুন : র্যাবের অভিযানে ৯৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক