র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্যের সত্যতা যাচাই ও উক্ত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার জন্য অদ্য ১২/০৫/২০২৪খ্রি. ১১:০০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ বাসস্ট্যান্ডে মোড়ে পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকে, গাড়ী তল্লাশি করাকালে ১২/০৫/২০২৪খ্রি. তারিখ ১১:৩০ ঘটিকার সময় ০১টি মোটরসাইকেল তল্লাশি চৌকির কাছাকাছি আসলে মোটরসাইকেলটি থামার জন্য সংকেত দিলে, র্যাবের রাস্তা বেরিকেডের সামনে মোটরসাইকেলটি থামামাত্রই উক্ত মোটরসাইকেল চালক পালানোর প্রস্তূতিকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন : নেত্রকোনায় ধানের ন্যায্যমূল্য না পাওযায় কৃষকদের মাঝে হতাশা