1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৩৭ বার পঠিত
কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা
কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনাল ছাড়া আর কোনও ম্যাচেই পরীক্ষার মুখে পড়েনি আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা।

সর্বশেষ ৮ আসরে ৬ বার ফাইনালে যাওয়া আর্জেন্টিনার কোনও পরীক্ষা নিতে পারেনি কানাডা। গ্রুপ পর্বের মতো সেমিফাইনালের মঞ্চেও দলটি আর্জেন্টিনার জন্য কোনও ত্রাস সৃষ্টি করতে পারেনি। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরুতে কানাডা কিছুটা চাপ তৈরি করলেও ২২ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আলবেসিলেস্তেরা। খেলার ধারায় এমন গোলের জন্য মোটেও প্রস্তুত ছিল না কানাডা। তাদের রক্ষণের ভুলকেও দায় দিতে হবে। রদ্রিগো দে পলের বাড়িয়ে দেওয়া বলে ছুটে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। গোলমুখে সম্ভাব্য ট্যাকল এড়িয়ে কানাডা গোলকিপারের পায়ের মাঝখানে দিয়ে জালে পাঠিয়েছেন বল।

কানাডা চেষ্টা করেছে আক্রমণে যাওয়ার। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে অসহায় থেকেছে। সেভাবে সুযোগ তৈরি করতে পেরেছে কমই। তাদের সেরা সুযোগটি আসে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। অ্যালিস্টার জনস্টনের লং থ্রো থেকে পাওয়া বলে ডান পোস্টের দুরূহ কোণ থেকে জনাথন ডেভিডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন মার্টিনেজ।

টুর্নামেন্টে প্রথম গোলের খোঁজে থাকা মেসি প্রথমার্ধে লক্ষ্য মিস করলেও অবশেষে দ্বিতীয়ার্থে সুযোগ সন্ধানী শটে পেয়ে যান গোল। ৫১ মিনিটে থ্রো থেকে পাওয়া বলে মেসি বক্সের কাছে সতীর্থকে পাস দিয়েছিলেন। তার পর কানাডা ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে গিয়ে ভুলক্রমে পেনাল্টি এড়িয়ায় দাঁড়ানো এনজোর কাছে গেলে তার শটেই গোলমুখে দাঁড়ানো মেসি আলতো টোকায় জালে পাঠান বল। তাতে মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ালো ১০৯ এ। এখন সর্বকালের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে থাকা ইরানের আলি দায়ির সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ১৩০ গোল নিয়ে সবার ওপরে অবস্থান করছেন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে আবারও গোলের সুযোগ পায় কানাডা। কিন্তু শট রুখে দিয়ে ব্যবধানে হেরফের করতে দেননি মার্টিনেজ। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দল।

আরও পড়ুনঃ বন্য প্রাণী রক্ষায় তারুণ্যের সংগঠন

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla