নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তারই ছোট ভাই মাসুম মিয়া (১৭)।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে।
নিহত যুবক মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে নাঈম ও রায়হান তাঁরা দুই ভাই দাঁড়ালো অস্ত্র চুরি দিয়ে অতর্কিতভাবে মাসরুল মিয়াকে আঘাত করে পরে মাসুমকে। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় তাঁরা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসরুল মিয়াকে মৃত ঘোষণা করে অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
মাসরুলের বাবা চাঁন মিয়া বলেন, আমার ছেলেরে মারছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম তাঁরা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল এরপর তা মিমেংশাও হয়েছিল। আজকে কোনোকিছু হয়েছে বলে শুনিনি আমি হঠাৎ খবর পাইছি আমার দুই ছেলেদের মারছে। আমি আমার ছেলের খুনের বিচার চাই।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন : সাবেক এমপি মানু মজুমদার আর নেই