1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
সাবেক এমপি মানু মজুমদার আর নেই
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সাবেক এমপি মানু মজুমদার আর নেই

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৩৩ বার পঠিত
সাবেক এমপি মানু মজুমদার আর নেই
মানু মজুমদার। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মানু মজুমদার (৭৪) আর নেই।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।

মানু মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড় ভাই নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস।

চন্দন বিশ্বাস বলেন, মানু মজুমদার গত চার দিন আগে ঢাকার বাসায় অসুস্থ হয়ে যান। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সে ভর্তি করা হলে দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। মানু মজুমদার স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার দুই মেয়ে যথাক্রমে কানাডা ও পর্তুগালে থেকে পড়াশোনা করেন। মেয়েরা দেশে এলে সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মানু মজুমদারের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। তার শ্বশুরবাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের মন্তলা গ্রামে। তিনি প্রায় ১০ বছর আগে কলমাকান্দার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় বাড়ি করে সেখানে ও ঢাকায় বসবাস করতেন।

মানু মজুমদার নেত্রকোনা-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ঘটনার প্রতিবাদে তিনি আন্দোলন গড়ে তোলেন। পরে তাকে কারাবন্দি করা হয়। দীর্ঘসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন।

আরও পড়ুন : মাগো মা ঝিগো ঝি

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla