1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
ফায়েম হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে আটক
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ফায়েম হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে আটক

  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২১ বার পঠিত
ফায়েম হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে আটক
ফায়েম হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে আটক

র‌্যাব-১৪ কর্তৃক অভিযানে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাঞ্চল্যকর ফায়েম হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী তৌফিকুলকে নরসিংদী হইতে আটক।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হত্যা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ভিকটিম ফায়েম মিয়া ওরফে বকুল (১৪), পিতা-জয়নাল আবেদন, সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ, আজমীরিগঞ্জ থানাধীন ছুলুরি মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

গত ২১/০৪/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় ভিকটিম ফায়েম মিয়া ওরফে বকুল (১৪) আসামী ১। মোঃ সাব্বির মিয়া(১৯), পিতা-ফিরোজ মিয়া, ২। মোঃ তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২), পিতা-মৃত সফর আলী, উভয় সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ’দ্বয়ের সাথে আমিরগঞ্জ বাজার হইতে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।

খোঁজাখুজি করে না পেয়ে ভিকটিমের পিতা জয়নাল আবেদীন(৪৭) গত ২৩/০৪/২০২৪খ্রি. তারিখ ইটনা থানায় নিখোঁজ সংক্রান্তে ০১টি সাধারণ ডায়েরী করেন। যা ইটনা থানার সাধারণ ডায়েরী নং-৮৬৪, তারিখ ২৩/০৪/২০২৪খ্রি.। পরবর্তীতে গত ২৪/০৪/২০২৪খ্রি. ভিকটিমের পিতা ইটনা থানা পুলিশের মাধ্যমে সংবাদ পান যে, মিঠামইন থানাধীন সিংগা গ্রামের ঝিনুক নদীতে ০১টি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভিকটিমের পিতা ও পরিবারের লোকজন উক্ত স্থানে গিয়ে ভিকটিমের লাশ শনাক্ত করে।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদীন(৪৭) বাদী হয়ে মিঠামইন থানায় এজাহারনামীয় ০২জন আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ০১টি হত্যা মামলা দায়ের করেন। যা মিঠামইন থানার মামলা নং-৭, তাং-২৫/০৪/২০২৪খ্রি. ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি।

উক্ত মামলার আসামীদের ধরতে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। মামলার আসামী তৌফিকুল মিয়া ঘটনার পর থেকেই পলাতক থাকে। আসামী তৌফিকুলকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

সর্বশেষ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় আত্নগোপনে থাকা অবস্থায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গত ০৬/০৫/২০২৪ তারিখ ১৩:০০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ও র‌্যাব-১১, নরসিংদী এর যৌথ অভিযানে আসামী মোঃ তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২), পিতা-মৃত সফর আলী, সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।

ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : র‌্যাবের অভিযানে ৯৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla