1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
দুর্গাপুরে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

দুর্গাপুরে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫৯৭ বার পঠিত
দুর্গাপুরে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে নদীর পানিতে ডুবে নাঈম নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চারিখাল গ্রামের সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু নাঈম ওই গ্রামের আজমুল মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সংলিষ্ট ইউপি সদস্য আশরাফ উদ্দিন।

তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে নিহত শিশু নাঈমের দাদা মনহর আলী তার গরু গোসলের করানোর জন্য সোমেশ্বরী নদীতে নিয়ে যান ।

সে সময় দাদার পেছন পেছন চলে যায় শিশু নাঈম। তবে তা খেয়াল করেননি মনহর আলী। পরে বাড়িতে ফিরে নাঈমের খোঁজ করলে তাকে না পেয়ে খোঁজখোঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে নদী থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহ্ফুজ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : পূর্বধলায় নির্বাচনী অফিস ভাংচুর, আটক-৩

কলি হাসান

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla