1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
বারহাট্টায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বারহাট্টায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৭ বার পঠিত
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নেত্রকোনার বারহাট্টায় মোটরসাইকেল চাপায় কানাই দাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮:৩০ ঘটিকার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ মহাসড়কের উপজেলা শহরের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

কানাই দাস নেত্রকোণা সদর ইউনিয়নের বাংলা গ্রামের মৃত গোবিন্দ দাসের ছেলে। ব্যবসায়িক ও আত্মীয় সূত্রে বারহাট্টা উপজেলা শহরের পালপট্টি শ্যামলী এলাকার বাসিন্দা ছিলেন। তবে ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে রাতে শহরের জিরো পয়েন্ট দিয়ে রাস্তা পাড় হতে ছিলেন।

এ সময় খালিয়াজুরী থেকে নেত্রকোনাগামী এক মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ বারহাট্টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla