1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
বারহাট্টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বারহাট্টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৫ বার পঠিত
বারহাট্টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা
বারহাট্টায় নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে গণসংবর্ধনা

নেত্রকোণার বারহাট্টায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার এ উপলক্ষে বারহাট্টা উপজেলাবাসীর উদ্যোগে বারহাট্টা মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখওয়াত হোসেনকে নানা পেশাজীবি সংগঠন দ্বারা ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাল্টিপারপাস কাম অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ১৫৮ নেত্রকাণা- ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সজল, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম, সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান খান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাছিম তালুকদার, ছাত্রলীগের আহŸায়ক ইমরান হাসান সাকিব প্রমুখ।

এছাড়াও গণসংবর্ধনা এ বারহাট্টা উপজেলাবাসী, আওয়ামী লীগের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় জয় বাংলা কনসার্ট

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla