1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
আটপাড়ার বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

আটপাড়ার বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের বাউসা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বুধবার (১২ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ ও একজন মহিলা নির্বাচিত হয়েছেন। দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিতরা হলেন, মো. মোফাজ্জল হোসেন ২২৯ ভোট, মো. সেলিম উদ্দিন ২১৬ ভোট, মো. মোখলেছ মিয়া ১৯৫ ভোট, আলম মিয়া ১৮৩ ভোট।

সংরক্ষিত নারী অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাভলী আক্তার ১৭২ ভোট।

নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ পিআইবিতে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক লাইভ কোর্স শুরু

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla