সকাল থেকে চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন। এছাড়া বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যার এতে অংশ নেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার লেংগুরা ও খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
চোরাচালানের মাধ্যমে আনা এসব চিনি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।
আরও পড়ুনঃ বারহাট্টায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত