এ ঘটনায় ওই শিক্ষার্থীদের মা শনিবার দুপুরে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষার্থীর আহত বোন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. রনি মিয়া (১৯) ও তার বোন মোসা: রিন্টু আক্তারসহ আরো লোকজন মিলে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর বাড়ীর সামনে তার মা,ভাই,বোনদেরকে মারধর করেন । আশপাশের লোকজন এগিয়ে আসলে রনিরা চলে যায়। আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
ওই শিক্ষার্থীর মা বলেন, রনি দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার সময় উত্ত্যক্ত করত। আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় রনি । একপর্যায়ে আমি এর প্রতিকার চেয়ে রনি এর অভিভাবকসহ তার পরিবার লোকজনের নিকট বিস্তারিত খুলে বলি। তখন রনিসহ তার পরিবার লোকজন আমার ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। তখন আমরা তাদের বিয়ের প্রস্তাবে অসম্মতি জানাই। এরপর থেকে রনিসহ তার পরিবার লোকজন আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
আমার ছোট মেয়েকে তার নিরাপত্তার জন্য আমার বড় মেয়ের বাড়ীতে রেখেছি । এখন স্কুল খোলা আমার মেয়ে স্কুলে যেতে চায়। পড়াশোনা করতে চায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
অভিযুক্ত মো. রনি মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ কেন্দুয়ায় বাউল আব্দুল মজিদ প্রয়াণ দিবসে আলোচনা সভা