সকাল ১১:৩০ ঘটিকার সময় নেত্রকোণা মোহনগঞ্জ মহাসড়কে শহরের গরুহাট্টার সামনের রাস্তা এ সংর্ঘের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, সারা দেশে নির্বিচারে গণহত্যা, ঘুম-খুন, রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে লাগাতার অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপজেলার পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাখাল সাহার অটোমেইলের নিকট সকাল থেকে দলে দলে লোকজন এসে জমায়িত হতে থাকে।
বেলা ১১:০০ ঘটিকার সময় ঢাকা কলেজের সাবেক ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শামীম তালুকদারের নেতৃত্বে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যনারে একটি মিছিল বের হয়ে উপজেলার মেইন রোড দিয়ে পূর্ব দিকে অগ্রসর হয়।
উপজেলা শাহী মসজিদ পর্যন্ত বিক্ষোভ মিটিলটি এসে পুনরায় আবার পশ্চিম দিকে বিক্ষোভ মিছিলটি গরুহাট্টার রাস্তায় সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভকারী বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে।
পরক্ষণেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীর খোকন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ অফিস হইতে একটি মিছিল বের হয়।
মিছিল বের হয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় গরুহাট্টার সামনে সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। প্রথমে উভয় পক্ষের মধ্যে দাওয়া ও পাল্টা দাওয়াসহ ইট পাটকেল নিক্ষেপ চলে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জানান, ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে উপজেলায় বিক্ষোভ মিছিল করে গরুহাট্টার সামনে সড়কে অবস্থান নেয় এবং আওয়ামীলীগের মিছিলের সাথে সংঘর্ষের খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।