1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কলমাকান্দায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

কলমাকান্দায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা

  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পঠিত
কলমাকান্দা থানা
কলমাকান্দা থানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উত্যক্তের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণিতে পডুয়া এক স্কুলছাত্রীর মা ও তার ভাই, বোনকে মারধরের অভিযোগে রনি মিয়া (২১) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার বিকেলে ওই স্কুলছাত্রীর মা বখাটে রনি মিয়া ও তার বোন রিন্টু আক্তারকে আসামী করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় লেংগুরা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। মামলা দায়েরের পর পুলিশ রনি মিয়াকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মিয়া গত কয়েক মাস আগে একই গ্রামের ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি এতে রাজি হয়নি। সম্প্রতি মেয়েটি বিদ্যালয়ে যাওয়া আসার সময় রনি তাকে বিভিন্নভাবে উত্যক্ত করেন। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন রনির পরিবারকে জানায় একই সঙ্গে রনিকে সতর্ক করা হয়। গত শুক্রবার বিকেলে রনি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি এর প্রতিবাদ করলে ওইদিন সন্ধ্যায় রনি ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালিয়ে মেয়েটির বাড়ির আঙিনায় এসে থামেন।

এ সময় তিনি মেয়েটিকে উত্যক্তসহ তার পরিবারের লোকজনকে গালিগালাজ শুরু করেন। এতে মেয়েটি, তার মা, বোন ও ভাই বাধা দেওয়ার একপর্যায়ে রনি মিয়া ও তার বোন রিন্টু আক্তার বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটে রনি দৌড়ে পালিয়ে যান। তারা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা সোমবার থানায় মামলা দায়েরের পর বখাটে রনি মিয়াকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, এ ঘটনায় রনি মিয়াকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। রিন্টু আক্তার নামের আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

ওই স্কুলছাত্রীর মা বলেন, রনি দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার সময় উত্ত্যক্ত করত। আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় রনি। একপর্যায়ে রনিসহ তার পরিবার লোকজন আমার ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। তখন আমরা তাদের বিয়ের প্রস্তাবে অসম্মতি জানাই। এরপর থেকে রনিসহ তার পরিবার লোকজন আমার মেয়েকে তুলে নিয়ে যাবে , প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। আমার ছোট মেয়েকে তার নিরাপত্তার জন্য আমার বড় মেয়ের বাড়ীতে রেখেছি। এখন স্কুল খোলা আমার মেয়ে স্কুলে যেতে চায়। পড়াশোনা করতে চায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। এ ব্যাপারে বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরে করেন তিনি।

আরও পড়ুন: নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla