1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত
আত্মহত্যা
আত্মহত্যা প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে রিতা আক্তার ওরফে ময়না (১১) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা আক্তার ওরফে ময়না ঐ গ্রামের রিপন মিয়ার মেয়ে ও এনজিও পরিচালিত স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে শিশু ময়নাকে তার মা রেশমা বেগম বাড়িতে রেখে স্থানীয় হাটকান্দা বাজারে তাদের চা-য়ের দোকানে বড় ছেলে রেজাউলের জন্য ভাত নিয়ে যান। কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন তার মেয়ে ময়না নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলছে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানাযায়নি। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ কেন্দুয়ায় রাস্তা সংস্কার নিয়ে সংঘর্ষে একজন নিহত

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla