স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার পরিবারের সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড় ঘুরতে এসেছিল সুমন। প্রায় ২৫ জনের মতো লোকজন ছিল তাঁরা। রবিবার দুপুরের দিকে বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসল করতে নেমেছিল সুমনসহ আরো কয়েকজন। সাঁতার না পারায় গোসলের একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায় সুমন। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করে তাঁর সঙ্গে পানিতে নামা লোকজন।
পরে সুমনকে খোঁজখোঁজির শুরু করলে আধাঘন্টা পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন : ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন