1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
দুর্গাপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার পঠিত
দুর্গাপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
দুর্গাপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বালিচান্দা গ্রামের প্রবাসী আব্দুল বারেকের স্ত্রী মালেকা খাতুন ৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেন। এর আগে গত ২৫ জুন সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, উপজেলার বালিচান্দা গ্রামের (১) আব্দুর রাজ্জাক (৪৫), পাবদাখালী গ্রামের (২)
মো. সুজন (৫০), বালিচান্দা গ্রামের (৩) মালেক(৪০), কৃষ্ণপুর গ্রামের (৪) রাসেল মিয়া(২৫), বালিচান্দা গ্রামের (৫) মো. সামাদ(১৮), (৬) কাওসার (১৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, মালেকা খাতুন ১ম স্বামীর মৃত্যুর পর আব্দুল বারেক কে বিয়ে করেন। ১৬ বছর যাবত সংসার করছেন৷ বর্তমানে মালেকার স্বামী দুবাই আছে কিন্তু মালেকার সাথে তাঁর স্বামীর যোগাযোগ নেই। মালেকা ঈদ করতে তাঁর বাপের বাড়ি চলে যাই। এ সুযোগে অভিযুক্তরা গত ২৫ জুন অনুমান সকাল ১১ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মালেকার স্বামীর ঘরে প্রবেশ করে।

এ সময় অভিযুক্তরা বসত ঘরের দরজা জানালা ভাংচুর করে ঘরে প্রবেশ করে। এরপর অভিযুক্তরা ঘরে থাকা খাট, গ্যাসের চুলা, শুকেশ, রেক, ০১টি বৈদ্যুতিক মটর, আলনা, হাড়ি পাতিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এতে অনুমান ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধণ হয়।

অভিযুক্তরা ঘরের শুকেশ ভেঙ্গে শুকেশ হইতে মালেকার ০১ জোড়া স্বর্ণের কানের দুল, যেটির ওজন ১২ আনা, ০১টি স্বর্ণের চেইন, ওজন ৩৮ আনা এবং ০১টি স্বর্ণের আংটি, ওজন ০৩ আনা, মোট ২৩ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাই। যেগুলোর মূল্য অনুমান ১ লক্ষ ৫০ হাজার টাকা । এসব ঘটনার বিষয়ে বিস্তারিত মালেকাকে ফোন করে জানাই বালিচান্দা গ্রামের রাশেদ, রইছ উদ্দিন, ও আক্কাছ আলী৷ মালেকা খাতুন থানা পুলিশের মাধ্যমে অভিযুক্তদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্ত ওসি মাহফুজ আলম বলেন, মালেকা খাতুন থানায় একটি অভিযোগ করেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ কলমাকান্দায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla