1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৬ বার পঠিত
ট্রেনে কাটা পড়ে
ট্রেনে কাটা পড়ে মৃত্যু। ছবি: প্রতীকী

নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারী মারা গেছেন।

শুক্রবার দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলা সদরের দিগজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩নং আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর উপজেলা সদরের দিগজান নামক স্থানে ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যায়।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই অজ্ঞাত নারী রেললাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত তাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : স্বপ্ন ছুঁতে চায় অদম্য মোশারফ

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla