1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কেন্দুয়ায় ষাঁড়ের আঘাত ও বিদ্যুৎস্পর্শে ২ যুবকের মৃত্যু
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

কেন্দুয়ায় ষাঁড়ের আঘাত ও বিদ্যুৎস্পর্শে ২ যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৯৪ বার পঠিত
কেন্দুয়া উপজেলা
কেন্দুয়া উপজেলা

নেত্রকোনার কেন্দুয়ায় কোরবানির হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে পালিত ষাঁড়গরুর আঘাতে মালিক সাইফুল ইসলাম (২৮) নামে এবং বাথরুমে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে রিমন মিয়া (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম গত শুক্রবার রোয়াইলবাড়ি বাজার কুরবানির হাটে ষাঁড়গরু নিয়ে যাওয়ার পথে নিজের পালিত ষাঁড়গরুর আঘাতে মারাত্নক আহত হন সাইফুল ইসলাম।

তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ২টার দিকে মারা যান সাইফুল ইসলাম। পরে ঈদের আগের দিন রোববার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানায় দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাসকা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙালী।

অপর দিকে ঈদের আগের দিন রোববার (১৬ জুন) বিকালে নিজ ঘর থেকে পাশের বাথরুমে বিদ্যুৎ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান রিমন মিয়া (১৮) নামে এক যুবক। রিমন মিয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন বালিকান্দিপাড়া গ্রামের ইনছান মিয়ার ছেলে।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ কোরবানির হাট কাঁপাবে কেন্দুয়ার ৩৮ মণের সাদাপাহাড়

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla