বুধবার (৩১ জুলাই) বিকালে নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ওসি মো.এনামুল হক পিপিএম। বিদায়ী ওসি মো.এনামুল হক পিপিএম জেলার বারহাট্রা সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
ওসি মিজানুর রহমান আকন্দ শিক্ষা জীবন শেষ করে ২০০১ সালে আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এরপর পুলিশ বাহিনীর বিভিন্ন সংস্থায় কাজ করে ২০১৫ সালে ইন্সপেক্টর তদন্ত হিসেবে কেন্দুুয়া থানায় যোগদান করেন।
দীর্ঘদিন কেন্দুুয়ায় সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। এরপর তিনি জেলার দুর্গাপুর, ময়মনসিংহের তারাকান্দা ও নান্দাইল থানায় ওসি হিসেবে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। মিজানুর রহমান আকন্দ বলেন, জনগণের যান-মাল নিরাপত্তায় সর্বদায় নিয়োজিত পুলিশ বাহিনী। পুলিশকে সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে। সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা চান তিনি।
আরও পড়ুনঃ বাউল সাধক জালাল উদ্দীন খাঁর ৫২তম মৃত্যু বার্ষিকী পালিত