আটককৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার বিরাইমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া (২৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগষ্ট) বেলা (২:৩০) আড়াইটায় সময় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল হাইওয়ে পুলিশ থানা সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়ক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
এ সময় তামাবিল হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস ( ঢাকা- মেট্রো – চ – ১১-৪৪১৫) থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ীর পিছনে থাকা ১০ বস্তা (৫০০ কেজি) চিনি সহ নাসিরকে আটক করা হয়।
এ সময় পুলিশের চেকপোস্ট দেখে গাড়ী থামাবার পূর্বেই গাড়ীতে থাকা আরো দুই চোরাকারবারি লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকার মত। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি। তিনি জানান উক্ত ঘটনায় অজ্ঞাতনামা দুইজন ও আটক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
গোলাম সরওয়ার বেলাল/জৈন্তাপুর