1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
পিআইবিতে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক লাইভ কোর্স শুরু
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

পিআইবিতে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক লাইভ কোর্স শুরু

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩১০ বার পঠিত
পিআইবিতে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক লাইভ কোর্স শুরু
পিআইবিতে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক লাইভ কোর্স শুরু

দেশে প্রথমবারের মতো পিআইবি’তে তিন মাসের ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক ‘লাইভ কোর্স’ শুরু হয়েছে। গত ১১ জুন হতে ১৭ জুলাই ২০২৪ পর্যন্ত এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ কোর্সটি সাংবাদিকতায় আগ্রহী সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। অনলাইনে সরাসরি রিসোর্স পারসনের সঙ্গে ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে কোর্সটি পরিচালনা করা হবে।

কোর্সটিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা থাকবে। মাল্টিমিডিয়া সাংবাদিকতার মৌলিক ধারণা, ভিডিয়ো সাংবাদিকতা, অডিও সাংবাদিকতা, ইনফোগ্রাফিক্স , ক্রিয়েটিভ স্টোরি টেলিং, ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে আলোচনা থাকবে।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক একটি সনদ প্রদান করা হবে। তিন মাস মেয়াদী কোর্সটি সম্পন্ন করতে ৪৫০০ টাকা পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে।

কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১৮ জুলাই ২০২৪ হতে ক্লাস শুরু হবে। প্রতি বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১২ পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।

কোর্স সম্পর্কিত গাইডলাইন নিচে দেওয়া হলো:

কোর্স লিংক : https://pibelearning.gov.bd/courses/multimedia-journalism/
কোর্সে যুক্ত হওয়ার সম্পুর্ণ গাইডলাইন:  https://youtu.be/UIdcQByCb6I
কোর্স সম্পর্কিত সমস্যার সামাধান ও পরামর্শের জন্য ই-মেইল: support@pibelearning.gov.bd

এছাড়া কোর্সে ভর্তি বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য : ০১৯৩৮ ৯৯৯ ২২২ (সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা)।

আরও পড়ুনঃ বিডিআরইএন ও হুয়াওয়ের আয়োজনে স্মার্ট এডুকেশন কর্মশালা

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla