স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর যাবত মানসিকভাবে অসুস্থ ইলাল খান। ভিক্ষাবৃত্তি করে চলতো সে। মাঝে মাঝে প্রতিবেশীদের ইলাল বলতো সে অক্ষম চলতে পারে না বউ ছেলেদের খাওয়াতে পারে না তাঁর জীবন রেখে লাভ কী। গত রাত ২ টায় ইলালকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় ইলালের নিথর দেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলছে দেখে তাঁর পরিবার। এ দৃশ্য দেখে পরিবারের লোকজনের ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন : দুর্গাপুরে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
কলি হাসান