ত্রুটি নিরসনের জন্য বিটিসিএলের কারিগরি টিম কাজ করছে বলে সংস্থাটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এতে বলা হয়েছে, আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।
.bd ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।