1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
বিটিসিএল এর ডোমেইন সমস্যা বিষয়ে বিস্তারিত তথ্য
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বিটিসিএল এর ডোমেইন সমস্যা বিষয়ে বিস্তারিত তথ্য

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পঠিত
বিটিসিএল এর .bd ডোমেইনে কারিগরি ত্রুটি
বিটিসিএল এর .bd ডোমেইনে কারিগরি ত্রুটি

গত ৩ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ সকাল ৮:৪০ ঘটিকা থেকে .bd ডোমেইনভুক্ত ওয়েবসাইটসমূহ এক্সেস করতে না পারায় তাৎক্ষণিকভাবে কারিগরি টিম কাজ শুরু করে এবং বিস্তারিত কারিগরি বিশ্লেষণের মাধ্যমে মূল সমস্যা চিহ্নিত করা হয়।

এতে দেখা যায় যে, ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা IANA (Internet Assigned Numbers Authority) এর রুট সার্ভারগুলি .bd ডোমেইন সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছিল না।

বিটিসিএল হতে IANA, USA অফিসে যোগাযোগ করে সমস্যাটি জানানো হয় এবং বিটিসিএল ও IANA এর কারিগরি টিমের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার রাত ১০:৩০ ঘটিকায় সমস্যাটির সমাধান হয়।

বর্তমানে ডোমেইন সেবা চালু আছে। এখানে উল্লেখ্য যে, বিটিসিএল এর আরেকটি ডোমেইন .বাংলা সকল সুবিধাসহ নিরবচ্ছিন্নভাবে চালু ছিল।

(মীর মোহাম্মদ মোরশেদ)
জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা)
ফোনঃ ০২-৪১০৩০৪৮৫

আরও পড়ুন: বিটিসিএল এর .bd ডোমেইনে কারিগরি ত্রুটি

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla