আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে বাড়ীর সামনে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে এ ঘটনা ঘটে। শিশু আবু সুফিয়ান ওই গ্রামের মো. সম্রাট ও শান্তা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
জানা গেছে , শুক্রবার সন্ধ্যার আগে বাড়ীর অন্য শিশুদের খেলা করছিল আবু সুফিয়ান। কিছুক্ষণ পর বাড়ীর উঠানে শিশু আবু সুফিয়ান দেখতে না পেয়ে ডাকতে থাকেন মা। মায়ের ডাক চিৎকারের বাড়ীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন ওই বাড়ীর লোকজন। বসতবাড়ির সামনে মাটি কাটার গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ভাসছিল শিশুর আবু সুফিয়ান নিথর দেহ দেখতে পান স্বজনরা।
পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী বলেন , শিশুটি স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই মারা গেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই শিশুর মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ ভরা শ্রাবণে শ্রাবণী নেই