1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কলমাকান্দায় দুই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কলমাকান্দায় দুই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭৩ বার পঠিত
কলমাকান্দায় দুই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ
কলমাকান্দায় দুই কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ পথে আসা ২ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

সকাল থেকে চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন। এছাড়া বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যার এতে অংশ নেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার লেংগুরা ও খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

চোরাচালানের মাধ্যমে আনা এসব চিনি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুনঃ বারহাট্টায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla