শনিবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
গরু গুলো হলো গাভারকান্দা গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে আজিম মেম্বারের ১টি ও একই গ্রামের জামাল আজাদের ছেলে জুলহাস উদ্দিনের একটি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু গুলো পরিচর্যার জন্যে বাড়ীর সামনের মাঠে রেখে আসে। পরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি ও বজ্রপাতের সময়ে হঠাৎ দুটি গরুর উপর বজ্রপাত হলে গরু গুলো মাঠিতে লুটিয়ে পড়ে। পরক্ষণে ঘটনাস্থলেই গরু গুলোর মৃত্যু হয়।
আসমা ইউনিয়নের চেয়াম্যান শফিকুল ইসলাম খান জানান, আমি বিষয়টি অবগত আছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারটি দুইটি প্রতি সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন : নেত্রকোনায় ধানের ন্যায্যমূল্য না পাওযায় কৃষকদের মাঝে হতাশা