আজ সোমবার (১৭ জুন) সকাল সাগে ৮টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের মোক্তারপাড়া ঈদগাহ মাঠে।
এসময় নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদগাহ মাঠ ও মসজিদে মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।