1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
নেত্রকোনায় চার মামলায় ২০ জন গ্রেপ্তার
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

নেত্রকোনায় চার মামলায় ২০ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পঠিত
নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত
নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত

নেত্রকোনায় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সংঘর্ষসহ নাশকতার ঘটনায় দায়ের করা চার মামলায় আদালত ২০ জনকে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত পাঁচ দিনে চার নাশকতার মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, এই ২০ জনের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদুসহ বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন। গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে জেলার সদর মডেল থানা, মদন, মোহনগঞ্জ থানায় পুলিশের দায়ের এসব মামলায় ৯০৬ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে সদর মডেল থানায় ১২০ জন অজ্ঞাত পরিচয়ে, মদনে ২ মামলায় ১০৬ জনের নামোল্লেখসহ ৪২০ জন অজ্ঞাত পরিচয়ে এবং মোহনগঞ্জ থানায় ৩৬ জনের নামোল্লেখসহ ২২০ জন অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মদনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমূখি সংঘর্ষে ১৩ পুলিশসহ শতাধিক আহত হন।

এর মধ্যে গুরুতর আহত পুলিশ কনস্টেবল আজিজুল ইসলামসহ পাঁচজনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

অপরদিকে একই দিন সকালে মোহনগঞ্জের রেলস্টেশন এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুনঃ বারহাট্টায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla