1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কেন্দুয়ায় যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কেন্দুয়ায় যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
কেন্দুয়ায় যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত
কেন্দুয়ায় যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত

নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় ৩শত বছর যাবত যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের হাওলীবাড়ির ‘হুসাইন মোকাম’ প্রাঙ্গণে বুধবার আশুরা পালিত হয়।

এ বছরও মহররমের প্রথম দিন থেকে আশুরা শুরু হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে তাজিয়া মিছিল ও মাতম জারি এবং দোয়া মাহফিল মাধ্যমে সমাপ্ত হবে।

স্থানীয়রা জানায়, উপজেলার জুড়াইল গ্রামের হাওলীবাড়ির ‘হুসাইন মোকাম’ প্রাঙ্গণে প্রতি বছর কারবালার বিষাদময় করুন কাহিনী অবলম্বনে ইমাম হাসাইন ও হুসাইনের স্মরনে মহরম পালন করা হয়। প্রায় ৩শত বছর যাবৎ সার্বজনীনভাবে নিয়মিত পালন করা হয়ে থাকে। এলাকার লোকজনসহ দূর দূরান্ত থেকে আশুরার বিষাদে আপ্লুত হয়ে লোকজন এসে ভীর জমায় এখানে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার জানান, জুড়াইল গ্রামে ১০ দিনব্যাপী আশুরা দেখতে ছোটবেলা থেকেই আসি। এবছরও দেখে আসলাম। এলাকার প্রবীণদের কাছে শুনেছি প্রায় ৩শত বছর যাবত যথাযথ মর্যাদায় এ গ্রামে আশুরা পালন করা হচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাদের সাবিক সহযোগী করা হয়েছে।

আরও পড়ুনঃ স্মার্ট জাতীয় পরিচয় পত্রের বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla