1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কলমাকান্দায় বানের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

কলমাকান্দায় বানের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
মোহনগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বানের পানিতে ডুবে রিফাত নামে (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা রাতকান্দা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

রিফাত ওই গ্রামের আবুল কালামের একমাত্র ছেলে। সে গাজীপুরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করত।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত ঢাকার গাজীপুরে পরিবারের সঙ্গে বসবাস করত। প্রায় ২০ দিন আগে ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে রিফাত। শুক্রবার দুপুরে পরিবারের অজান্তে বানের পানিতে ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে যায় সে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই রিফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার হয়েছে।

আরও পড়ুনঃ মোহনগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla