গেমিংয়ের জন্য সব তরুণই চায় উন্নত গ্রাফিকসযুক্ত ল্যাগবিহীন ফোন। দ্রুতগতির নির্ঝঞ্ঝাট গেমপ্লে উপভোগ করতে হট সিরিজের ফোনগুলোতে দেওয়া হয়েছে শক্তিশালী প্রসেসর, বড় আকারের পাঞ্চ-হোল ডিসপ্লে, উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারি। এর ফলে সহজেই শক্তিশালী সব গেম চালানো ছাড়াও গেমিংয়ের সময় বিরক্তি কমায় ফোনগুলো।
পাশাপাশি, এসব ফিচারের সাথে যুক্ত হয়েছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন এবং ৯০-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। ফলে দ্রুত রেসপন্স করে স্বচ্ছন্দ গেমপ্লে নিশ্চিত করে ইনফিনিক্সের হট সিরিজ। তিনটি ফোনেই নোটিফিকেশনকে আকর্ষণীয় করতে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাজিক রিং ফিচার। অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে বানানো ইনফিনিক্সের অপারেটিং সিস্টেম এক্সওএস ১৩.৫ দ্বারা চালিত হয় ফোনগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসগুলোতে আরও আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
হট ৪০: বেশিরভাগ ফিচারের ক্ষেত্রেই এই বাজেট গেমিং ফোনটির মিল পাওয়া যায় হট ৪০ প্রো এর সাথে। হট ৪০ ফোনটিতে আছে ১২ ন্যানোমিটারের হেলিও জি৮৮ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। গেমিংয়ের ক্ষেত্রে শক্তিশালী সিগন্যাল পেতে হট ৪০-তে যুক্ত করা হয়েছে গেম অ্যান্টেনা নামক ওয়াই-ফাই এনহান্সমেন্ট প্রযুক্তি। হট ৪০ ফোনটির আরও একটি বিশেষ ফিচার হলো এর কালার-শিফট প্রযুক্তি। ফোনটির পেছনের অংশে কালো ও সবুজ রঙের মিশ্রণে উত্তর গোলার্ধের অরোরার আভা পাওয়া যায়। ১৭,৯৯৯ টাকা মূল্যের ফোনটি ব্যবহারকারীদের আনন্দময় অভিজ্ঞতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
হট ৪০আই: বাজেটে সেরা এই গেমিং ফোনটিতে আছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৬.৬ ইঞ্চির ৯০ হার্টজ এইচডি+ ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। ১৩,৯৯৯ টাকা মূল্যের ইনফিনিক্স হট ৪০আই সাশ্রয়ী মূল্যে গেমিংয়ের সুবিধা দেবে।
আরও পড়ুন : মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক