1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
পূর্বধলায় জীবিত শিশুসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

পূর্বধলায় জীবিত শিশুসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৫৯ বার পঠিত
লাশ উদ্ধার
লাশ উদ্ধার প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা ২ বছরের জীবিত শিশুসহ অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে বুধবার (২৯ মে ) সকালে শিশু ও অজ্ঞাত পরিচয় নারীকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : দুর্গাপুরে ৪টি বসতঘর ভাংচুর হামলা, মামলা করলে প্রাণনাশের হুমকি

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla